নিজস্ব প্রতিবেদক | সুদূর অস্ট্রেলিয়া প্রবাসী আবদুল আমিন। ২০২০ সালের চট্টগ্রামের একটি সিআর মামলার বাদী তিনি। এদিকে দীর্ঘদিন যাবৎ তিনি ভুগছেন হৃদরোগে। সম্প্রতি তাঁর অসুখ বেড়ে যাওয়ায় ডাক্তার তাঁকে ভ্রমণ করতে নিষেধ করেন। কিন্তু এরইমধ্যে মামলার হাজিরার তারিখ থাকায় উচ্চ
Read More
চট্টগ্রামের সীতাকুণ্ড থানার মাদক মামলায় মো. নজরুল ইসলাম মুন্সী নামে একজন ট্রাকচালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১ বছর কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
বুধবার (২৫ অক্টোবর) চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো.সরওয়ার আলমের আদালত এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মো. নজরুল ইসলাম মুন্সি মাদারীপুর জেলার শিবচর থানার কাবিলপুর উত্তর পাড়ার মৃত গফুর মুন্সীর ছেলে।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৯ সালের ৩ এপ্রিল সীতাকুণ্ড থানার দক্ষিণ মহাদেবপুর সাব-প্লাস সিএনজি পাম্পের সামনে থেকে ট্রাকচালক নজরুল ইসলামকে গ্রেপ্তার করে র্যাব-৭। এ সময় ৪৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব-৭ তৎকালীন ডিএডি মো.ফজলুল হক বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দিলে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী জানান, ১১ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে ৪৪২ বোতল ফেনসিডিল হেফাজতে রাখার অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় ট্রাকচালক মো. নজরুল ইসলাম মুন্সীকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১ বছর কারাদণ্ড দিয়েছেন।
তিনি আরও বলেন, রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিল। পরে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে।
Read More
নিজস্ব প্রতিবেদক | আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২০ রবিবার ১০:৩০ পিএম চট্টগ্রামের বর্হিনোঙ্গর জাহাজের কেরেংয়ের মালালার পড়ে গুরুতর আহত হন মো. বিল্লাল (৪০) নামে দেশীয় এক কার্গো জাহাজের শ্রমিক। সেখানে দূর্ঘটনার পর তাকে নিয়ে আসা হয় পতেঙ্গা সমুদ্র সৈকতের উপকূলে।
Read More
নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২০ বৃহস্পতিবার ০৮:২০ পিএম ১৩টি নাশকতা মামলায় বিএনপির ৩০ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছে চট্টগ্রামের একটি আদালত। ২০১৮ সালে নগরের বায়েজিদ ও চান্দগাঁও থানায় এসব মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মহানগর দায়রা জজ
Read More