দৈনিক সংবাদ সারাবেলার নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেট: ১৭ নভেম্বর ২০২৬ ৪:৫৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার নবম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১০ম বর্ষে পদার্পণ উদ্‌যাপিত হয়েছে। শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব ভবনের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। এটি উদ্বোধন করেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

সংবাদ সারাবেলা পত্রিকার ব্যুরো প্রধান এম তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান ইদ্রিছ মিয়া, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বাসস চট্টগ্রামের বিশেষ প্রতিনিধি মিয়া মোহাম্মদ আরিফ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সমবায় সমিতির সভাপতি মো. শহিদুল ইসলাম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন লিপু, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল, মানবকণ্ঠের ব্যুরো প্রধান মুহাম্মদ আজাদ, ভিওডি বাংলার ব্যুরো প্রধান রানা সাত্তার, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার হাসনাত এবং আনোয়ারা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম আনোয়ারুল হক।

এছাড়া যুগান্তরের সিনিয়র রিপোর্টার আহমেদ মুসা, নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার ওমর ফারুক, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আলী, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার ইমরান এমি, নাগরিক টেলিভিশনের স্টাফ রিপোর্টার তৌহিদুর রহমান, নিউজ২৪-এর স্টাফ রিপোর্টার মোহাম্মদ ইশতিয়াক, কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার ফারুক মনির, এশিয়ান টেলিভিশনের নূর মোহাম্মদ রুবেল, রূপালী বাংলাদেশের স্টাফ রিপোর্টার শাহাবুদ্দিন, এনটিভির স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী রাশেদ এবং পূর্বদেশের স্টাফ রিপোর্টার মুনিরুল ইসলাম মুন্না প্রমুখ।

সিএস

Print This Post Print This Post