কমার পরদিনই বাড়ল সোনার দাম

আপডেট: ৯ ফেব্রুয়ারী ২০২৬ ১১:০০ পূর্বাহ্ন

ঢাকা: দেশের বাজারে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২ হাজার ১৬০ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্বর্ণের নতুন দাম ২ লাখ ৬০ হাজার ৯৮৪ টাকা নির্ধারণ করে নির্ধারণ করেছে সংগঠনটি। এর আগের দিন সকালে ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। এদিন ১০টা থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের দাম এখন প্রতি গ্রাম ২২,৩৮০ টাকা। এই হিসেবে ১ ভরি বা ১১.৬৬৪ গ্রাম স্বর্ণের বাজারমূল্য দাঁড়িয়েছে ২,৬০,৯৮৪ টাকা (প্রায়)। একইভাবে ২১ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের গ্রাম ২১,৩৬০ টাকা হওয়ায় প্রতি ভরি কিনতে খরচ হবে প্রায় ২,৪৯,১৪৯ টাকা।

এছাড়া সাধারণ ক্রেতাদের পছন্দের তালিকার শীর্ষে থাকা ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের দাম ১৮,৩১০ টাকা নির্ধারণ করা হয়েছে, যার ফলে ভরিপ্রতি এর দাম পড়ছে প্রায় ২,১৩,৫৬৭ টাকা। তবে অপেক্ষাকৃত কম দামি সনাতন পদ্ধতির স্বর্ণের ক্ষেত্রে প্রতি গ্রামের মূল্য ধরা হয়েছে ১৪,৯৮৫ টাকা, যার ভরিপ্রতি বাজারদর দাঁড়ায় ১,৭৪,৭৮৫ টাকা (প্রায়)।

অন্যদিকে, স্বর্ণের পাশাপাশি রুপার অলঙ্কারের দামেও সামঞ্জস্য রাখা হয়েছে। মানভেদে ২২ ক্যারেট রুপার প্রতি গ্রাম ৫৪৫ টাকা (ভরিপ্রতি ৬,৩৫৭ টাকা), ২১ ক্যারেট প্রতি গ্রাম ৫২০ টাকা (ভরিপ্রতি ৬,০৬৫ টাকা) এবং ১৮ ক্যারেট প্রতি গ্রাম ৪৪৫ টাকা (ভরিপ্রতি ৫,১৯১ টাকা) হিসেবে বিক্রি হচ্ছে। সনাতন পদ্ধতির রুপার ক্ষেত্রে প্রতি গ্রামের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৩৫ টাকা। জুয়েলারি সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে এই মূল্য নির্ধারিত হয়েছে যা অবিলম্বে কার্যকর হবে।

Print This Post Print This Post