রাঙ্গুনিয়ায় শীর্ষ সন্ত্রাসী ইসমাইল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শীর্ষ সন্ত্রাসী ইসমাইল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মোহাম্মদ সফি (৪০)কে বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের পাইটটালিকুল এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া সফি ওই এলাকার মো. নাজির প্রকাশ কালা বালির ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে আগে দুটি মামলা ছিল। নতুন করে অস্ত্র মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ‘গ্রেপ্তার সফির বিরুদ্ধে আগে দুটি পেন্ডিং মামলা ছিল। নতুন করে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
Print This Post
