জাতীয় প্রেস ক্লাব

প্রেস ক্লাবের নতুন কমিটিকে অভিনন্দন

আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১০:১১ অপরাহ্ন

চট্টগ্রাম প্রেস ক্লাবের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির (২০২৫–২০২৬) সভাপতি জাহিদুল করিম কচি এবং সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদকে অভিনন্দন জানিয়েছে জাতীয় প্রেস ক্লাব।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া যৌথ স্বাক্ষরে এক বিবৃতিতে এ অভিনন্দন বার্তা প্রদান করা হয়।

বিবৃতিতে জাতীয় প্রেস ক্লাব নেতৃবৃন্দ বলেন, নবনির্বাচিত এই কমিটির নেতৃত্বে আগামী দিনগুলোতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যরা আরও সাফল্যের পথে এগিয়ে যাবে। তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃত্বের বলিষ্ঠ ও বহুমাত্রিক কর্মকাণ্ডের মাধ্যমে চট্টগ্রাম প্রেস ক্লাব আরও সমৃদ্ধ হবে এবং সদস্যদের কল্যাণে আরও জোরালো ভূমিকা রাখতে সক্ষম হবে।

অভিনন্দন বার্তায় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক চট্টগ্রাম প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা ও সদস্যসহ সংশ্লিষ্ট সকলের সর্বাঙ্গীণ উন্নতি ও সাফল্য কামনা করেন।

Print This Post Print This Post