করোনা/ মৃত্যুমিছিলে আরও ৩৮ জন, নতুন শনাক্ত ৩৪৮০

আপডেট: ২২ জুন ২০২০ ২:৫৬ অপরাহ্ন

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জন মারা গেছেন। এ নিয়ে মোট মারা গেলেন এক হাজার ৫০২ জন। একই সময়ে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৪৮০ জনের দেহে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল এক লাখ ১৫ হাজার ৭৮৬ জন।

সোমবার (২২ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

দেশজুড়ে ৬২টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ হাজার ২৮৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৫৫৫টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ছয় লাখ ২৭ হাজার ৭১৯টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৪৮০ জনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ১৫ হাজার ৭৮৬ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৮ জন। এ নিয়ে মোট মারা গেলেন এক হাজার ৫০২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৬৭৮ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৪৬ হাজার ৭৫৫ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে এক হাজার ৪৯টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৯২ জনের। এছাড়া নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে। যার ফলে  চট্টগ্রামে করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৬৮০ জনে।

সিটিজিসান ডটকম/আরএইচ

Print This Post Print This Post