২৪ ঘন্টায় চট্টগ্রামে ৩ মৃত্যুসহ নতুন শনাক্ত ১৯২

আপডেট: ২২ জুন ২০২০ ১১:১৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২২ জুন, ২০২০ সোমবার ১১:১১ এএম

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে এক হাজার ৪৯টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৯২ জনের। এছাড়া নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে। কক্সবাজারসহ ছয়টি ল্যাবে পরীক্ষা চালুর পর এই প্রথম সর্বোচ্চ সংখ্যক নমুনা পরীক্ষা করা হলো।

সোমবার (২২ জুন) সকালে এ তথ্য জানান চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি জানান, কক্সবাজারসহ ৬টি ল্যাবে ১ হাজার ৪৯টি নমুনা পরীক্ষায় ১৯২ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এঁদের মধ্যে মহানগরে ১২১ জন, উপজেলায় ৭১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ জন।

এইদিন বিআইটিআইডিতে ২৭০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা পজেটিভ শনাক্ত হয় ৪৭ জন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৮৮টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত হয় ৫৭ জন।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩০৩টি নমুনা পরীক্ষা করা হলে সেখানে ৫২ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ল্যাবে ১০০টি নমুনা পরীক্ষা করে ৯  জন এবং ইম্পেরিয়াল হাসপাতালে ১৮৪টি নমুনা পরীক্ষা করে সেখানে ২৬ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে চট্টগ্রামের ৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে একজনের করোনা পজিটিভ পাওয়া যায়।

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৬৮০ জন।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post