ব্যারিষ্টার কলেজে চালু হলো করোনা নমুনা সংগ্রহের বুথ

আপডেট: ১১ জুন ২০২০ ৪:৩২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১১ জুন, ২০২০ বৃহস্পতিবার ০৪:৩০ পিএম

চট্টগ্রামের ইপিজেড থানার ব্যারিষ্টার সুলতান আহমেদ চৌধুরী ডিগ্রী কলেজ প্রাঙ্গণে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা সংগ্রহ করার বুথ স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে চট্টগ্রাম-১১ আসনে এম এ লতিফের উদ্যোগে এই বুথের সেবা কার্যক্রম চালু হয়।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের আর্থিক সহযোগিতায় পাওয়া এই বুথের সার্বিক তত্ত্বাবধানে দায়িত্বে থাকবেন স্থানীয় কাউন্সিলর জিয়াউল হক সুমন। বন্দরটিলা ওয়ার্ড কাউন্সিলর অফিস থেকে নমুনা পরীক্ষার টোকেন সংগ্রহ করে ব্যারিষ্টার সুলতান আহমেদ চৌধুরী ডিগ্রী কলেজ প্রাঙ্গণে গিয়ে স্ব স্ব ব্যক্তি নমুনা পরীক্ষা দিতে হবে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ছাড়া বাকি দিনগুলোতে সকাল ১০টা থেকে সেবা কার্যক্রম চালু থাকবে।

আরও পড়ুন: কাটগড় মোড়ে হচ্ছে ৫০ শয্যার করোনা হাসপাতাল

বিষয়টি নিশ্চিত করে কাউন্সিলর জিয়াউল হক সুমন বলেন, ‘করোনা মহামারি মোকাবেলায় এমপি মহোদয়ের উদ্যোগে করোনা আক্রান্ত সন্দেহ ব্যক্তিদের জন্য এটির উদ্যোগ নেয়া হয়েছে। যে কেউ বিনামূল্যে ওয়ার্ড অফিস থেকে টোকেন সংগ্রহ করে নমুনা পরীক্ষা করতে পারবেন। প্রথম দিনে এই পর্যন্ত ২০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।’

সিটিজিসান ডটকম/সিএস/আরএইচ

Print This Post Print This Post