নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১০ জুন, ২০২০ বুধবার ০৯:৩০ পিএম
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সেবা দিতে চট্টগ্রামের পতেঙ্গা থানার পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ে গড়ে তোলা হচ্ছে ৫০ শয্যার করোনা হাসপাতাল।
স্থানীয় কয়েকজন চিকিৎসকদের উদ্যোগে কাটগড় মোড়ে পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ে ‘বন্দর ইপিজেড পতেঙ্গা করোনা হাসপাতাল’ নামে চালু করা হচ্ছে হাসপাতালটি। আগামী শনিবার (১৩ জুন) এটি চালু করার কথাও রয়েছে।
এবিষয়ে ‘বন্দর ইপিজেড পতেঙ্গা করোনা হাসপাতাল’ প্রধান সমন্বয়ক মেডিসিন বিশেষজ্ঞ ডা. হোসেন আহম্মেদ বলেন, শহরের শেষ প্রান্তে অবস্থিত পতেঙ্গা, ইপিজেড ও বন্দর এলাকা। এখানে প্রায় ৭ লাখ মানুষ বসবাস করছেন। এখানে কোনো হাসপাতাল না থাকায় এই করোনা পরিস্থিতিতে আক্রান্ত ব্যক্তিকে ২০ কিলোমিটার পাড়ি দিয়ে চমেক হাসপাতালে নেয়া আরও জটিল সমস্যায় পড়বে স্থানীয়রা। স্থানীয় কাউন্সিলর ও স্কুল পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা করে মূলত ওই স্কুলটিতে হাসপাতাল করার সিদ্ধান্ত নেয়া হয়।
করোনা চিকিৎসা দিতে আমার সঙ্গে ৬ জন চিকিৎসক কাজ করার সম্মতি দিয়েছে। একই সঙ্গে নার্স ও স্বেচ্ছাসেবক অনেকেই আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী জানিয়েছেন। এছাড়া আরও কয়েকজন চিকিৎসক কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। ইতিমধ্যে হাসপাতালের অনুমোদনের ব্যাপারে সিভিল সার্জন ওস্বাস্থ্য পরিচালক বরাবর লিখিত আবেদন করেছি। আশা করছি শনিবার (১৩ জুন) হাসপাতালটি চালু করা হবে।
সিটিজিসান ডটকম/সিএস
Print This Post
