নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৪ মে, ২০২০ রবিবার ০৫:২০ পিএম
পটিয়ার সর্বস্তরের মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পটিয়ার কৃতি সন্তান ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ।
রবিবার (২৪ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি পটিয়াবাসীকে ঈদ শুভেচ্ছা জানান।
বিবৃতিতে তিনি বলেন, করোনাকালীন বৈশ্বিক এই দূর্যোগের সময় যখন মানুষ ঘরবন্দী, তখন মুসলমানদের বড় উৎসব ঈদুল ফিতর এসেছে। যে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ উদ্দীপনার মাধ্যমে মুসলমানরা ঈদ পালন করে সেভাবে হয়তো এবার পালিত হবে না। তবুও এই দূর্যোগ মানুষকে পরস্পরের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা অনুধাবন করতে শিখিয়েছে।
আরও পড়ুন: করোনায় একদিনে সর্বোচ্চ ২৮ জনের মৃত্যু, শনাক্ত আরও ১৫৩২
তিনি বলেন, সীমিত সামর্থ্য নিয়ে পটিয়াবাসীর পাশে থেকেছি সব সময়। আল্লাহ যদি সুযোগ দেন তাহলে পটিয়ার প্রতিটি মানুষের মুখে হাসি ফুটাবো।
ঘরে থেকেই ঈদ আনন্দ ভাগাভাগির আহ্বান জানিয়ে তিনি বলেন, এ অবস্থার অবশ্যই পরিবর্তন আসবে, মানুষ প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারবে, যখন আমরা সবাই একসাথে ঈদ পালন করবো।
সিটিজিসান ডটকম/আরএইচ
পড়তে ক্লিক করুন: ২ বছর পর নিজ বাড়িতে ঈদ করবেন বেগম জিয়া
Print This Post
