নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২০ মে, ২০২০ বুধবার ১০:৩৭ পিএম
সুপার সাইক্লোন ‘আম্ফান’ দূর্বল হয়ে পশ্চিমবঙ্গ হয়ে আঘাত হানতে পারে দেশের উপকূলীয় এলাকায়। চট্টগ্রাম এবং আশেপাশের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ১০ থেকে ১৫ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়। তাই ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবিলায় চট্টগ্রামের উপকূলীয় এলাকা ইপিজেড ও পতেঙ্গার লোকজনকে নিরাপদে রাখতে ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে স্থানান্তরিত করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
বুধবার (২০ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসনের অতিরিক্তি জেলা প্রশাসক আবু হাসান সিদ্দিক ও পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় আশ্রয় কেন্দ্রে আসা পরিবার ও ব্যক্তিবর্গের মাঝে ইফতারসহ রাতের খাবার এবং শুকনা খাবারের ব্যবস্থা করেন ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন।
আরও পড়ুন: লকডাউনেও ইপিজেড-পতেঙ্গাজুড়ে চলছে ভবন নির্মাণকাজ!
এর আগে, দুপুরের দিকে জেলা প্রশাসন ও স্থানীয় সরকারের সমন্বিত উদ্যোগে পুনরায় জেলেপাড়ার এলাকাবাসীদের পতেঙ্গা থানার আশ্রয় কেন্দ্রের মধ্যে ইসমাইল সুকানী প্রাইমারী বিদ্যালয়, পতেঙ্গা ইসলামিয়া ডিগ্রী মাদরাসা, দক্ষিণ স্থানান্তরিত করেন।
এছাড়া ইপিজেড এলাকার ঝুঁকিতে থানা আকমল আলী জেলেপাড়া, আলী রোড ও দক্ষিণ হালিশহর এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী সাইক্লোন শেল্টারে স্থানান্তরিত করা হয়।
সিটিজিসান ডটকম/সিএস/আরএইচ
Print This Post
