চট্টগ্রাম :: চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকার কর্নেল হাটের পেছনে রেললাইনে ট্রেনে কাটা পড়ে ফারুক (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আকবর শাহ থানার এসআই নুরুল আলম জানান, কর্নেল হাটের পেছনে শাহিপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে ফারুকের মরদেহ পাওয়া যায়। স্থানীয় লোকজন জানিয়েছেন, ভবঘুরে টাইপের লোক ছিলেন ফারুক। ফারুকের মরদেহ জিআরপি থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।
সিটিজিসান.কম/রবি
Print This Post

