আকবরশাহতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

আপডেট: ২৬ ফেব্রুয়ারী ২০১৭ ৪:৫৬ অপরাহ্ন

chittagong

চট্টগ্রাম :: চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকার কর্নেল হাটের পেছনে রেললাইনে ট্রেনে কাটা পড়ে ফারুক (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আকবর শাহ থানার এসআই নুরুল আলম জানান, কর্নেল হাটের পেছনে শাহিপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে ফারুকের মরদেহ পাওয়া যায়। স্থানীয় লোকজন জানিয়েছেন, ভবঘুরে টাইপের লোক ছিলেন ফারুক। ফারুকের মরদেহ জিআরপি থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।

সিটিজিসান.কম/রবি