মানুষ তার পরিচিতি লাভ করে সৃষ্টিশীলতার মাধ্যমেই

আপডেট: ৩ ডিসেম্বর ২০১৬ ১০:০২ পূর্বাহ্ন

9

সীতাকুণ্ড করেসপন্ডেন্ট ::
মানুষ তার সৃষ্টিশীলতার মাধ্যমেই সমাজে পরিচিতি লাভ করে এবং যুগ যুগ ধরে বেঁচে থাকে। সাহিত্যের এই মাধ্যম দিয়ে সমাজের সব ক্ষেত্রে জ্ঞানের ধারাকে ছড়িয়ে দিতে হবে। চন্দ্রবিন্দু একটি সাহিত্য আন্দোলন। এই আন্দোলনের ধারা অব্যাহত রাখতে হবে।

সীতাকুণ্ড সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শিক্ষাবিদ ও প্রাবন্ধিক নজির আহম্মদ সাহিত্যের ছোটকাগজ চন্দ্রবিন্দু’র প্রকাশনা উৎসব ও সাহিত্য আড্ডায় এসব কথা বলেন। উজান আবৃত্তি সংসদের উদ্যোগে শুক্রবার বিকাল ৩টায় সীতাকুণ্ড প্রেস ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন কবি ও গল্পকার দেবাশিস ভট্টাচার্য। অনুষ্ঠানের শুরুতে দেবাশিস ভট্টাচার্যের জন্মদিন উপলক্ষ্যে কেক কেটে শুভেচ্ছা জানানো হয়।

চন্দুবিন্দুর সম্পাদক মঈন ফারুক এর সভাপতিত্বে এবং একেএম সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি এম. সেকান্দর হোসাইন, সীতাকুণ্ড সাংবাদিক জগতের প্রতিকৃত সাংবাদিক আব্দুল আজিজ মাহাফুজ, প্রেসক্লাবের সাবেক সভাপতি এস.এম ফোরকান আবু, সাধারণ সম্পাদক সৌমিত্র চক্রবর্তী, গল্পকার ইয়াহিয়া নিজামী, কবি জসিম উদ্দিন আজাদ।

অনুষ্ঠানে কবিতা আবৃতি করেন কামরুল ইসলাম দুলু, কবি ও সাংবাদিক তালুকদার নির্দেশ বড়ুয়া, কবি নজরুল ইসলাম, নাহিদ চৌধুরী এবং বাউলগান পরিবেশন করেন টেলিভিশন ও বেতার শিল্পী সুজন বৈরাগী।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post