রোহিঙ্গাভর্তি ১১টি নৌকা ফেরত পাঠাল বিজিবি

আপডেট: ২ ডিসেম্বর ২০১৬ ১০:২০ পূর্বাহ্ন

rohingya3

অনলাইন ডেস্ক :: কক্সবাজারের টেকনাফের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাভর্তি ১১টি নৌকা ও ১৯ জনকে ফেরত পাঠিয়েছে, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

ভোরে উখিয়া ও টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্ট থেকে এদের ফেরত পাঠানো হয়। বিজিবি জানায়, ভোরে নাফ নদীর বিভিন্ন পয়েন্টে বাংলাদেশের জলসীমার শূণ্যরেখা থেকে রোহিঙ্গা বোঝাই ১১টি নৌকা ফেরত পাঠানো হয়। প্রতিটি নৌকায় অন্তত দশজন করে রোহিঙ্গা ছিল বলে জানিয়েছে বিজিবি।

অন্যদিকে, উখিয়া ও বান্দরবানের ঘুমধুম পয়েন্ট দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টাকালে ১৯ জনকে ফেরত পাঠানো হয়েছে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post