গোপনে দুবাইয়ে রণবীর-দীপিকা

আপডেট: ১ ডিসেম্বর ২০১৬ ২:১২ অপরাহ্ন

ranveer-singh-and-deepika

অনলাইন ডেস্ক :: দীপিকা পাডুকোন ও রণবীর সিং এই জুটি নিজেরা তাদের সম্পর্কের কথা কখনওই প্রকাশ্যে স্বীকার করেনি। খবর জিনিউজের।

তবে বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে দেখা গেছে। এমনকি বিভিন্ন অনুষ্ঠানেও তাদের একসঙ্গে যেতে দেখা যায়। এবার তারা ফটোগ্রাফারদের ক্যামেরায় ধরা পড়েন দুবাই যাওয়ার পথে বিমানবন্দরে।

সম্প্রতি ভারতের বিশিষ্ট শিল্পপতি মুকেশ আম্বানির এক পার্টিতে তাদের একসঙ্গে দেখা যায়। আর এবার তাদের দেখা গেল দুবাইয়ে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার মুহূর্তে বিমানবন্দরে।

ছবির শুটিং শিডিউল, প্রচারণা এবং বিজ্ঞাপনের কাজ নিয়ে ব্যাপক ব্যস্ত সময় কাটাচ্ছেন রণবীর ও দীপিকা। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদানের জন্য দুবাইয়ে যাওয়া, তাদের জন্য ওই ব্যস্ততার বাইরে খানিক বিরতিই বলা যেতে পারে।

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post