সীতাকুণ্ড করেসপন্ডেন্ট :: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহসড়কে কর্ভাডভ্যান ও ট্রাক সংর্ঘষে একজন নিহত হয়েছে। বুধবার সকাল ৬ টায় দূর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহসড়কের মুরাদপুর ইউনিয়নের সিরাজ ভুঁইয়ার রাস্তার মাথা এলাকায় কর্ভাডভ্যান ট্রাক সংর্ঘষে কভার্ডভ্যানের হেলপারের আলা উদ্দিন (২৫) ঘটনাস্থলে নিহত হয়েছে চালক পলাতক। নিহত আলা উদ্দিন নোয়াখালী জেলার কবির হাট থানার জদ্ধানন্দ গ্রামের আলমের পুত্র বলে পুলিশ জানিয়েছে।
সীতাকুণ্ড থানার এএসআই মো.কবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিটিজিসান.কম/রবি
Print This Post

