মিরসরাইয়ে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সিপিবি’র পথসভা

আপডেট: ৩০ নভেম্বর ২০১৬ ১১:৪৩ অপরাহ্ন

mirsarai-cpb-photo

সাদমান সময়::
বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি) মিরসরাই উপজেলা কমিটি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে পথা সভা করেছে। বুধবার (৩০ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদর অংশে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড অধ্যাপক অশোক সাহা।

এসময় বক্তারা দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলা-নির্যাতন বন্ধ এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার ব্যাপারে সরকারের প্রতি আহবান জানান। এছাড়া মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর সামরিক বাহিনীর অবর্ণনীয় নির্যাতনের প্রতিবাদ জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহবান জানান।

ওইদিনের পথসভায় উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড ফরিদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য কমরেড নুরুল আলমের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা কৃষক সমিতির আহবায়ক কমরেড ডা. জামসেদ আলম এবং উপজেলা কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক পলাশ কিশোর পাল প্রমুখ।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post