রাঙ্গুনিয়া করেসপন্ডেন্ট: মিয়ানমারে রোহিঙ্গা সম্প্রদায়ের উপর বর্বর হামলার প্রতিবাদে রাঙ্গুনিয়া জাগ্রত বৌদ্ধ সম্প্রদায়ের ব্যানারে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা সদরের ইছাখালীতে মানববন্ধন শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমৎ বিমল জ্যোতি মহাস্থবির।
প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ। শ্রীমৎ অজিতানন্দ মহাস্থবিরের সভাপতিত্বে ও সমীর বড়ুয়া শিমুলের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুমঙ্গল ভিক্ষু, করুনা শ্রী ভিক্ষু, ফারুক সিকদার, রাঙ্গুনিয়া পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ সেলিম, প্রিয়তোষ বড়ুয়া, শিক্ষক নেতা রঞ্জন বড়ুয়া, জয় প্রকাশ বড়ুয়া, আশিষ বড়ুয়া, শুক্লা মুৎসুদ্দী, নির্মল কান্তি বড়ুয়া, কৃষকলীগ নেতা এনামুল হক, তাপস বড়ুয়া, সুব্রত বড়ুয়া, বিপ্লব বড়ুয়া, ইউপি সদস্য শরন বড়ুয়া, মুজিবুর রহমান, পৌর কাউন্সিলর মো. সিরাজ প্রমুখ।
সিটিজিসান.কম/রবি
Print This Post

