স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম ::
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার বাহাদুর কলোনী থেকে অসামাজিক কার্যকলাপ থাকা অবস্থায় চার যুবক ও যুবতিকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার দুপুর সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে।
তারা হল- আব্দুর রহিম (২০) চট্টগ্রামের সাতকানিয়া এলাকার। মো. ইসহাক (২১) নগরীর পতেঙ্গা থানার কাটগড় এলাকার। কলি আক্তার (২০) চান্দঁপুর জেলার। সাথী আক্তার (২০) নোয়াখালি জেলার বলে তাৎক্ষনিক পুলিশ জানিয়েছে।
এ ব্যাপারে ইপিজেড থানার ডিউটি অফিসার এএসআই নুর ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সিটিজিসান.কম/শিশির
Print This Post

