আজ রাত ১২টা পর চট্টগ্রামের সরকারি স্কুলের ভর্তির আবেদন শুরু

আপডেট: ২৯ নভেম্বর ২০১৬ ৯:০৮ অপরাহ্ন

jsc

চট্টগ্রাম :: চট্টগ্রাম নগরীর ৯ সরকারি স্কুলে ৫ম-৯ম শ্রেণির ভর্তি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের অনলাইনে আবেদন গ্রহণ শুরু হচ্ছে মঙ্গলবার (২৯ নভেম্বর) দিনগত রাত ১২টা থেকে। আগামী ১২ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

www.gsa.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে তাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। এবার ৩ হাজার ৬৩৩ আসনে শিক্ষার্থী ভর্তি করানো হবে।

প্রতি ক্লাস্টারে অনলাইনে আবেদন করতে টেলিটকের মাধ্যমে দেড়শ টাকা ফি দিতে হবে। অর্থাৎ প্রত্যেক ভর্তিচ্ছু শিক্ষার্থী তিন ক্লাস্টারে আবেদন করলে তিনবার ফি দিতে হবে। ভর্তিচ্ছুরা অনলাইনে আবেদনপত্র সাবমিট করলে একটি ইউজার আইডি পাবে। ওই আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবে।

তবে প্রতি ক্লাস্টার/ গ্রুপের অধীনে যেকোন একটি বিদ্যালয়ে আবেদন করতে পারবে। একইভাবে ভর্তিচ্ছু ছাত্ররা তিনটি এবং ছাত্রীরা দুটি ক্লাস্টারে আবেদন করতে পারবে।

আগামী ২১ ডিসেম্বর ক গ্রুপের (সকালে ৫ম, ৭ম ও ৮ম এবং বিকেলে ৬ষ্ঠ শ্রেণির), ২৩ ডিসেম্বর খ গ্রুপের (সকালে ৫ম, ৭ম ও ৮ম এবং বিকেলে ৬ষ্ঠ শ্রেণির) ও ২৬ ডিসেম্বর গ গ্রুপের (সকালে ৫ম ও ৮ম এবং বিকেলে ৬ষ্ঠ শ্রেণির) এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে ১২টা এবং বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত।

চতুর্থ থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং নবম শ্রেণির ক্ষেত্রে অষ্টম শ্রেণির জেএসসি/জেডিসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর নবম শ্রেণির ভর্তি ফলাফল ঘোষণা করা হবে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করছেনে।

এরমধ্যে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় বালিকা (বালক শাখা), ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে রাখা হয়েছে ‘ক ক্লাস্টারে’।

নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়, হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়কে (বালিকা শাখা) রাখা হয়েছে ‘খ ক্লাস্টারে’। সরকারি মুসলিম হা্ই স্কুল ও চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়কে রাখা হয়েছে ‘গ ক্লাস্টারে ’।

মহানগরীর নয় সরকারি স্কুলে এবার পঞ্চম শ্রেণিতে ১৯৬০টি, ষষ্ট শ্রেণিতে ৬৩৮টি, সপ্তম শ্রেণিতে ৮০টি, অষ্টম শ্রেণিতে ২০৫টি, নবম শ্রেণিতে ৭৫০টি আসনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post