বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২

আপডেট: ২৯ নভেম্বর ২০১৬ ৮:১৯ অপরাহ্ন

sitakonda-0_27562

সীতাকুণ্ড করেসপন্ডেন্ট :: চট্টগ্রামের সীতাকুণ্ড থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামী সহ ১২ গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. রাশেদ (২২) কক্সবাজারের সদর থানার ১ নং ওয়ার্ড পৌরসভা বারুয়া কালি গ্রামের মো.জানে আলমের পুত্র। মোহম্মদ আলী (৩০) চট্টগ্রামের সাতকানিযা পূর্ব আমিরাবাদ মৃত নুরুল আমিনের পুত্র। মো. আজম (২৫) চট্টগ্রামের সীতাকুণ্ড বাশঁবাড়িয়া মৃত সিরাজুর রহমানের পুত্র। মো. সাজিম (৩০) সীতাকুণ্ড ভাটিয়ারী এলাকার মো. সোলেমানের পুত্র। মো.আলমগীর (২৭)মুরাদপুর পশ্চিম গোলাবাড়িয়া মালিউল হকের পুত্র। শহিদুল ইসলাম মধ্যম ভাটেরখিল মৃত আবুল মনসুরের পুত্র।  এস এম সাইফুল্লাহ (৩৫) নগরীর মুরাদপুর মৃত জালাল আহম্মদের পুত্র। আবুল হাশেম (৩২) মধ্যম ভাটেরখিল মৃত জালাল আহম্মদের পুত্র। মো.আলী (৪৭) সীতাকুণ্ড মধ্যম বাশঁবাড়িয়ার মৃত নুরুজ্জামানের পুত্র। ফোরকান (২৮) সীতাকুণ্ড মধ্যম বাশঁবাড়িয়ার মৃত আলী আকবরের পুত্র। জালাল উদ্দিন (৪২) সীতাকুণ্ড মধ্যম ছলিমপুর এলাকার মৃত নুর মোহাম্মদের পুত্র। রঞ্জন ভট্টাচার্য্য (২৪) সীতাকুণ্ড উত্তর মসজিদ্দা এলাকার শমেশ্বর ভট্টাচার্য্য এর পুত্র।

সীতাকুণ্ড থানার ওসি মো.ইফতেখার হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post