
রাঙ্গুনিয়া করসেপন্ডন্টে :: চট্টগ্রামরে রাঙ্গুনিয়া উপজলোর ইসলামপুর ইউনিয়নের একটি ইটভাটায় রাতের অন্ধকারে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা সশস্ত্র অবস্থায় রাতের আঁধারে ইটভাটার অর্ধ শতাধিক শ্রমিককে মারধর করে নগদ ২০ হাজার টাকা ও ১৮টি মোবাইল সেট লুঠ করে নিয়ে যান।
এসময় তারা ইটভাটার বিভিন্ন মালামাল ভাংচুর করে শ্রমিক ও মালিকদের প্রাণে হত্যার হুমকি দেন।
রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়নের ত্রিপুরার দিঘী এলাকায় ইউসুফ চৌধুরী ও ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদারের মালিকানাধীন ডি এন্ড সি ইটভাটায় রোববার গভীররাত একটায় এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সন্ত্রাসী আবদুস ছবুর ও মো. রনির নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলার ঘটনায় অংশ নেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। রাঙ্গুনিয়া থানার ওসি মো.হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইটভাটার শ্রমিকরা জানান রোববার দিবাগত রাত একটায় ১০-২০ জনের অস্ত্রধারী একদল সন্ত্রাসী ইটভাটার ঘুমন্ত শ্রমিকদের উপর হামলে পড়ে মারধর শুরু করেন। এসময় তারা শ্রমিকদের কাছে থাকা প্রায় বিশ হাজার টাকা ও ১৮ টি মোবাইল ফোন সেট ছিনিয়ে নেন। শ্রমিকদের আত্মচিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এলে সন্ত্রাসীরা বিভিন্ন মালামাল ভাংচুর করে পালিয়ে যান। এসময় সন্ত্রাসীরা ইটভাটায় কাজ বন্ধ রাখতে নির্দেশ দিয়ে কাজ করলে মালিকসহ শ্রমিকদের প্রাণে হত্যার হুমকি দেন বলে মালিকরা জানান।
ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সিটিজিসান.কম/রবি
Print This Post
