রাতে ২০ দলের বৈঠক

আপডেট: ২৯ নভেম্বর ২০১৬ ১২:০২ অপরাহ্ন

khaleda

ঢাকা :: আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনসহ বিভিন্ন ইস্যু নিয়ে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

২০ দলীয় জোটের অন্যতম শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে নাসিক নির্বাচন ছাড়াও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জোটের আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

উল্লেখ্য, এরআগে অনিবার্য কারণে গত ২৩ নভেম্বর অনুষ্ঠেয় জোটের এ বৈঠকটি স্থগিত করা হয়

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post