মাটিরাঙ্গায় অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই

আপডেট: ২৮ নভেম্বর ২০১৬ ৮:৩৩ অপরাহ্ন

4444

খাগড়াছড়ি করেসপন্ডেন্ট :: জেলার মাটিরাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ টি দোকান ভষ্মীভূত হয়েছে। মাটিরাঙ্গার খেদাছড়া বাজারে রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন খেদাছড়া বাজারের ব্যবসায়ী ডা: মো.রফিকুল ইসলাম। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ভয়াবহ এ অগ্নিকাণ্ডে একটি কুলিং কর্ণার, দুটি মুদি দোকান ও একটি ফার্নিসার দোকানসহ দশটি দোকান সম্পূর্নরূপে ভষ্মীভূত হয়। এ সময় ব্যবসায়ীদের দুটি মোটরসাইকেলও ভস্মিভুত হয়ে যায়। এতে অন্তত: ত্রিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

খেদাছড়া বাজার ব্যবসায়ী সূত্রে জানা গেছে, আগুনের সূত্রপাত হওয়ার পরপরই স্থানীয়দের সহযোগিতায় ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজিবি জওয়ানরা প্রায় ত্রিশ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নিয়ন্ত্রনে আসার প্রায় আধাঘন্টা পর ভোর সড়ে চারটার দিকে খাগড়াছড়ি ও রামগড় থেকে ফায়ার সার্ভিসের দু‘টি ইউনিট ঘটনাস্থলে আসে।

এদিকে সোমবার সকাল ১০টার দিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ খেদাছড়া বাজার পরিদর্শন করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: কামরুজ্জামান, এনডিসি, পিএসসি, জি, পলাশপুর জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজন মো. এনামুল করিম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান ও মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: সাহাদাত হোসেন টিটো ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুজ্জামান, এনডিসি, পিএসসি, জি ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীদের রিজিয়ন ও পলাশপুর জোনের পক্ষ থেকে নগদ আর্থিক অনুদান ও খাদ্যশষ্য প্রদান করেন। এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের যথাযথ তালিকা করে দুই বান্ডেল টিনসহ নগদ আর্থিক সহায়তা প্রদান করা হবে জানান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post