চট্টগ্রাম :: চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ৬ পিস ইয়াবাসহ আটকের পর মো.শফি (৩৭) নামে একজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করে।
আটককৃত ব্যক্তি কক্সবাজার সদরের বাহারছড়া এলাকার বাসিন্দা আলী আহমদের ছেলে। নগরীর বায়েজিদ বোস্তামি থানার মুন্নী কমিশনারের গলিতে আলাউদ্দিনের বাড়িতে ভাড়া থাকে শফি।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিটিজিসান.কম/শিশির
Print This Post

