চবিতে অবরোধ : বাস-শাটল ট‌্রেন চলাচল বন্ধ

আপডেট: ২৮ নভেম্বর ২০১৬ ১০:৩৭ পূর্বাহ্ন

cu
চবি :: কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা দিয়াজ ইরফান চৌধুরীকে ‘হত্যা’র প্রতিবাদে আজ সোমবার সকাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের একপক্ষের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ। দ্বিতীয় দিনে মতোই চলছে না শিক্ষক বহনকারী বাস ও শাটল ট‌্রেন।

আজ সকালে শহর থেকে বিশ্ববিদ্যালয় উদ্দেশ্য কোনো শাটল ট‌্রেন ছেড়ে যায়নি। একই সাথে শিক্ষক বহনকারী বাস ক্যাম্পাস থেকে শহরে না আসায় শহর থেকে যেতে পারেনি কোনো শিক্ষক।

ষোলশহর স্টেশনমাস্টার শাহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবরোধ প‌্রত্যাহার না করায় সকাল থেকে কোনো শাটল ট‌্রেন বিশ্ববিদ্যালয় উদ্দেশ্য ছেড়ে যায়নি।

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীকে ‘হত্যা’র সুষ্ঠ তদন্তসহ পাঁচ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের রোববার সকাল থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন নামে ছাত্রলীগের একটি পক্ষ। অনির্দিষ্টকালের অবরোধের গতকাল (রোববার) প্রথম দি­নে শাটল ট্রেনের হোস পাইপ কেটে দিয়ে শাটল ট্রেন চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারীরা।

গত ২০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর ফটক এলাকার নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মরদেহ পাওয়া যায়। ঘটনার দু`দিন পর ২৩ নভেম্বর তৈরি করা ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয় আত্মহত্যার ফলে শ্বাসরোধ হয়ে দিয়াজের মৃত্যু হয়েছে। কিন্তু পরিবার এ প্রতিবেদন প্রত্যাখান করে দাবি করে আসছিল দিয়াজকে পরিকল্পিতভাবে হত্যা করে তার মরদেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে।

২৪ নভেম্বর দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী বাদী হয়ে চট্টগ্রামের আদালতে ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। আসামিদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর নামও রয়েছে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post