মুক্তি পেতে বাধা কাটলো মান্নার

আপডেট: ২৮ নভেম্বর ২০১৬ ১০:০৫ পূর্বাহ্ন

manna-696x435

অনলাইন ডেস্ক ::
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে রাষ্ট্রদ্রোহ ও সেনা উসকানির অভিযোগে করা দুইটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন।

তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় তার মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন মান্নার আইনজীবী ইদ্রিসুর রহমান।

ইদ্রিসুর রহমান বলেন, দুই মামলায় মান্নার জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় তার মুক্তিতে আর কোনো বাধা নেই।

গতকাল রবিবার মান্নার জামিন বিষয়ে দুই মামলার শুনানি শেষে আদেশের জন্য সোমবার দিন ঠিক করে দেন আপিল বিভাগের ওই বেঞ্চ। আদালতে মাহমুদুর রহমান মান্নার পক্ষে শুনানি করেন আইনজীবী ইদ্রিসুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত এটর্নি জেনারেল মুরাদ রেজা।

জানা গেছে, যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির তৎকালীন ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার সঙ্গে টেলিফোনে কথা বলেন মান্না। ওই কথাবার্তার দুইটি অডিও ক্লিপ প্রকাশের পর ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উসকানির অভিযোগে একই বছরের ২৪ ফেব্রুয়ারি ও ৫ মার্চ মান্নার বিরুদ্ধে দুইটি মামলা করা হয়। তবে তার বিরুদ্ধে সেনা বিদ্রোহের উসকানির আরো একটি মামলা রয়েছে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post