‘ধর্ষণের শাস্তি পুরুষাঙ্গ ছেদন’

আপডেট: ২৮ নভেম্বর ২০১৬ ৯:৫৫ পূর্বাহ্ন

jasmine-kalerkantho

অনলাইন ডেস্ক ::
দক্ষিণী অভিনেত্রী মীরা জেসমিন ধর্ষণের শাস্তি কী হতে পারে তা নিয়ে মত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘পুরুষাঙ্গ ছেদনই হতে পারে ধর্ষণের একমাত্র শাস্তি।’ সম্প্রতি নিজের সিনেমার প্রচারে এসে এমন কথা বলেন তিনি।

মীরা জেসমিন সাংবাদিকদের বলেন, ‘যেসব পুরুষ নারীদের যৌননিগ্রহ করে, তাদের অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি হওয়া উচিত এবং একমাত্র পুরুষাঙ্গ ছেদনই তাদের মতো মানুষকে শিক্ষা দেয়ার উপযুক্ত শাস্তি।’

মীরা যে সিনেমার প্রচারে গিয়েছিলেন তার গল্প একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে। এক দলিত নারীর ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে ছবির গল্প।

সেই ছবির সংবাদ সম্মেলনে এসেই পুরুষাঙ্গ ছেদন সম্পর্কে মতামতটি প্রকাশ করেন মীরা।

মীরা আরও বলেন, ‘যারা এই ধরনের জঘন্য অপরাধ করে, তাদের এমন যন্ত্রণাদায়ক শাস্তি দিলে তবেই তারা জীবনে আর অন্য কোনো নারীকে স্পর্শ করতে সাহস পাবে না!’

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post