জালিয়াতির আশ্রয়ে এসএসসি পরীক্ষার নিবন্ধন

আপডেট: ২৭ নভেম্বর ২০১৬ ১১:১৪ পূর্বাহ্ন

6666
চট্টগ্রাম :: নেই শিক্ষা প্রতিষ্ঠান কোন অনুমতি। মানছেন না কোন নিয়মনীতি। যত্রতত্রে নগরীর অলিগলিতে গড়ে উঠেছে বাণিজ্যকভাবে স্কুল, কলেজ ও মাদ্রাসা। এবার এসএসসি পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করা হয়েছে এসব অনুমোদিত প্রতিষ্ঠানের নামে। যা পুরোপুরি নিয়ম বহির্ভূত।

২০১৭ সালের চট্টগ্রামের বেশকিছু স্কুল এসএসসি পরীক্ষাকে সামনে রেখে এমনই জালিয়াতির আশ্রয় নিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ সুবিধা নিয়ে এই কাজ করেছেন কিছু শিক্ষক। তবে নিবন্ধনে অনিয়মের সত্যতা পেলে ব্যবস্থা নেয়ার কথা বলছে, চট্টগ্রামের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ।

চট্টগ্রাম নগরীর বাকলিয়া উচ্চ বিদ্যালয়। এমপিও ভুক্ত এই প্রতিষ্ঠান থেকে আগামীবছর এসএসসি পরীক্ষায় অংশ নিতে ২০১৫ সালে নবম শ্রেনীতে নিবন্ধন করে সাতশো ছিয়ানব্বই শিক্ষার্থী। অথচ, নবম শ্রেনীর দু’টি শাখায় পাঠদানের সুযোগ আছে দুইশতের কাছাকাছি।

প্রশ্ন উঠেছে, এই স্কুলে নিবন্ধন করা বাকি ছয়শো শিক্ষার্থী কারা? তাতে অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। দেখা গেছে, ছয়টি অনুমোদনহীন স্কুলের শিক্ষার্থীকে নিজেদের বলে নিবন্ধন করে এই প্রতিষ্ঠান।

কেবল এটিই নয়, একি অবস্থা হাসনে হেনা বালিকা উচ্চ বিদ্যালয়, কামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়সহ নগরীর বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের। অনুমোদনহীন স্কুল থেকে বাড়তি টাকা নিয়ে পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দেয় এসব প্রতিষ্ঠান।

শিক্ষাবিদরা এটাকে দেখছেন শিক্ষাকে ঘিরে চরম অনিয়ম হিসেবে। তবে এ ধরনের অনিয়মের সত্যতা পেলে ব্যবস্থা নেয়ার কথা বলছেন বোর্ড কর্মকর্তারা।

চট্টগ্রাম নগর ১৬০টি অনুমোদিত স্কুল থেকে ২০১৭ সালের এসএসসি পরীক্ষার জন্য নিবন্ধন করেছে ২৭ হাজার ৬শ’ ৮৯ জন শিক্ষার্থী।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post