সদরঘাট এলাকায় ইয়াবাসহ পুলিশের এএসআই আটক

আপডেট: ২৭ নভেম্বর ২০১৬ ১২:২৫ পূর্বাহ্ন

arrest

চট্টগ্রাম :: নগরীর সদরঘাট থানার আইসফ্যাক্টরি রোড থেকে একটি প্রাইভেটকারে যাওয়ার সময় ১৭শ পিস ইয়াবাসহ চট্টগ্রামের বাকুলিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রিদওয়ানকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

এ সময় রিদওয়ানের সঙ্গে থাকা এক নারীসহ দু’জনকে আটক করা হয়। নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাইন বিল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post