মিরসরাইয়ে ছাত্রলীগের সম্মেলন : রাসেল সভাপতি ফরহাদ সম্পাদক

আপডেট: ২৬ নভেম্বর ২০১৬ ৯:৩৪ অপরাহ্ন

রাসেল সভাপতি, ফরহাদ সম্পাদক
রাসেল সভাপতি, ফরহাদ সম্পাদক

সাদমান সময়, মিরসরাই ::
চট্টগ্রামের মিরসরাই উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। আজ শনিবার (২৬ নভেম্বর) উপজেলার মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠে সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক মাইনুর ইসলাম রানার সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন যুগ্ন আহ্বায়ক এমরান হোসেন সোহেল।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাইয়ের সাংসদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সম্মেলনের উদ্বোধন করেন উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি বখতেয়ার সাঈদ ইরান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব।

প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশ ছাত্রলীগ একটি বিস্ময়। যার রয়েছে বর্ণাঢ্য অতীত, রয়েছে ইতিহাস। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা, শান্তি প্রগতির ধারক ও বাহক ছাত্রলীগ নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে আজকের দিন পর্যন্ত এগিয়ে এসেছে। অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী এই ছাত্র সংগঠনটির মধ্য দিয়েই এদেশে অনেক গণতান্ত্রিক আন্দোলনের সূচনা।

তিনি সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগনের কাছে তুলে ধরতে ছাত্রলীগ কর্মীদের কাজ করতে বলেন।

শনিবার সকাল সাড়ে দশটায় শুরু হওয়া এই সম্মেলনকে ঘিরে মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠ ছিলো ছাত্রলীগের নেতা কর্মি সমর্থকদের ব্যাপক উপস্থিতি। ১০৩ জন কাউন্সিলরের মধ্যে উপস্থিত ৯৫জন ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করেছে তাদের নেতৃত্ব।

সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মো. জসিম উদ্দিন, উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য খোরশেদ আলম আজাদ, মহিউদ্দিন রাশেদ, নুরুল হুদা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মিরা।
এরপর বিকেলে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করা হয় উপজেলা ছাত্রলীগের নেতৃত্ব। এতে কাউন্সিলরা সভাপতি হিসেবে রাসেল ইকবাল চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেন।

তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় সদ্য নির্বাচিত সভাপতি রাসেল ইকবাল চৌধুরী জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠনের সভাপতি নির্বাচিত করায় দলের সকল নেতা কর্মিদের কাছে আমি কৃতজ্ঞ। প্রতিদ্বন্ধীতা গনতন্ত্র চর্চার একটি অংশ। যারা বিজিত হয়েছে তাদেরকে সহ নিয়ে আগামীতে উপজেলা ছাত্রলীগের সকল কর্মকান্ড পরিচালনা করবো।’

প্রায় একই কথা বললেন সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন তিনি জানান, মিরসরাই উপজেলা ছাত্রলীগ এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সকল নেতা কর্মিকে আমার সংগ্রামী সালাম। সাথে সাথে মিরসরাইয়ের অভিভাবক আমার নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং শেখ আতাউর রহমানের হাতকে শক্তিশালি করতে ছাত্রলীগের সকল নেতাকর্মিদের নিয়ে কাজ করে যাবো।’

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post