রাউজানে ট্রাকের চাপায় নিহত ১

আপডেট: ২৬ নভেম্বর ২০১৬ ৮:৩১ অপরাহ্ন

roujan

এম বেলাল উদ্দিন ::
চট্টগ্রামের রাউজানে নাম্বর বিহীন একটি ড্রাম ট্রাকের চাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এই সড়ক দুর্ঘটনা সংঘটিত হয় চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের পৌর সভার ৯ নম্বর ওয়ার্ডের বাইন্যা পুকুর পাড় এলাকায়।

নিহত ব্যক্তির নাম রতন গুপ্ত (৬০)। সেই পশ্চিম রাউজান পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের রজনী গুপ্তের বাড়ীর মৃত সুধাংশু গুপ্তের পুত্র। জানা যায়, নিহত রতন গুপ্ত রাউজান বাস ষ্টেশনে ইসহাক পেষ্ট্রোল পাম্পের ম্যানেজার হিসাবে চাকরী করতো। নিহত রতন গুপ্ত দুই ছেলে ও এক মেয়ের জনক।

প্রত্যক্ষদর্শী যিশু মহাজন নামে এক ব্যাক্তি জানিয়েছেন, ট্রাকটি উল্টো দিকে এসে রতন গুপ্তকে চাপা দেয়।

রাউজান ট্রাক শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, সকালে ড্রাম চালকের অঘোচরে হেলপার গাড়িটি নিয়ে রাঙ্গামাটি সড়কে চালাচ্ছিল। এ কারণে গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে বিপরীত দিকে দাঁড়িয়ে থাকা ব্যাক্তিকে চাপা দেয়।

রাউজান হাইওয়ে থানা জানিয়েছে, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে বাইন্যা পুকুর এলাকা পরিদর্শন করেছেন তারা। এসময় গাড়ীটি পাওয়া যায়নি। তবে গাড়িটি আটকের চেষ্টা চলছে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post