কাল সিইউজে’র বিক্ষোভ

আপডেট: ২৬ নভেম্বর ২০১৬ ৬:৫৯ অপরাহ্ন

cuj2016033022554620161019155341চট্টগ্রাম :: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) নবম ওয়েজবোর্ড গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল করবে কাল রোববার। বিক্ষোভ মিছিল শেষে চট্টগ্রাম বিভাগীয় কমিনারের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করবে সিইউজে। নবম ওয়েজবোর্ড গঠনের দাবিতে রোববার সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করে বিএফইউজে।

রোববার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। সেখান থেকে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে স্মারকলিপি দেবেন সিইউজে নেতারা।

রোববার যথাসময়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সিইউজের সকল সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post