সীতাকুণ্ড করসেপন্ডন্টে :: ১২ বছর বয়সী শিশু নিঝুম বড়ুয়া গাউচারস ডিজিজ নামের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। যকৃতসহ শরীরের নানা অংশে প্রদাহ সৃষ্টি হওয়ার কারনে এই রোগে এই রোগে আক্রান্ত ব্যক্তি ধীরে ধীরে শারিরীক ভাবে দুর্বল হয়ে পড়ে।
রোগটির চিকিৎসা বেশ ব্যয়বহুল বলে শিশু নিঝুম বড়ুয়ার বাবা চট্টগ্রামের রাউজান নিবাসী রাসেল বড়ুয়া, চট্টগ্রামের একটি বেসরকারী প্রতিষ্ঠানে কাজ করে এত দিন যাবত কোন রকমে ধারকর্য নিয়ে কোন রকমে নিজ পুত্রের চিকিৎসা চালিয়ে আসছিল।
বর্তমানে রাসেল বড়ুয়ার দ্বারা এমন একটি ফুটফুটে শিশু সন্তানের এমন কঠিন রোগের চিকিৎসার ব্যয় নির্বাহ করা সম্পন্নরুপে অসম্ভব হয়ে দাড়িয়েছে। পুত্রের চিকিৎসা বাবদ প্রতি মাসে তার ৬ লক্ষ টাকা খরচ হয়।
বর্তমানে আর্থিক অবস্থা ভালো না থাকার কারনে বিদেশে নিয়ে গিয়ে তার পক্ষে পুত্রের চিকিৎসা করানো সম্ভব নয় বলে তিনি দেশ ও সমাজের উচ্চ বিত্ত ও বিত্তবানদের সহযোগীতা কামনা করেছেন।
এছাড়া আগামী ১৫ দিনের মধ্যে শিশু নিঝুম বড়–য়াকে ভারতে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা করাতে বিশেষজ্ঞ ডাক্তার রাসেল বড়ুয়াকে পরামর্শ দিয়েছেন।
কিন্তু চিকিৎসার টাকা যোগার করতে না পারায় তিনি সকলের কাছে সাহায্য চেয়েছেন। তাকে সাহায্য পাঠানোর ঠিকানা : রাসেল বড়ুয়া, ডাচ-বাংলা ব্যাংক, মহাখালী শাখা: সঞ্চয়ী হিসাব নং-১১৪-১০১-৪২০৮৩। বিকাশ নং ০১৮২৩৩৪৯৭৫০।
সিটিজিসান.কম/রবি
Print This Post

