ফটিকছড়িতে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট: ২৫ নভেম্বর ২০১৬ ৫:৩৬ অপরাহ্ন

%e0%a6%86%e0%a6%ae-%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b2

ফটিকছড়ি (চট্টগ্রাম):: আজ (শুক্রবার) সকাল সাড়ে আটটায় ফটিকছড়িতে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার ধর্মপুর ইউনিয়নের পশ্চিম ভূঁইয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাটিয়েছে ফটিকছড়ি থানা পুলিশ।

জমির বিরুধে ধান কাটাকে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহতের নাম মো. আবুল কালাম(৩৩)। তিনি ওই এলাকার মৃত শামসুল আলমের কনিষ্ট পুত্র। পেশায় তিনি কৃষক।a

নিহতের ভাই আবু সৈয়দ বলেন, ‘গত চার দিন পূর্বে ধান কাটাকে কেন্দ্র করে আমার ভাইয়ের সাথে পাশ্ববর্তী বাড়ির আমাদের বর্গা চাষী ইউসুফ ও তার সন্তানদের সাথে বাগ-বিতন্ডা এবং মারধরের ঘটনা ঘটে । তার জের ধরে আজ সকালে পরিবারের সবাই যখন ঘুমন্ত অবস্থায় তখন ইউসুফ তার ছেলে মোরশেদ, ইসমাইল, রুবেল মিলে ঘর থেকে আমার ভাইকে তুলে নিয়ে যায়।’

‘বাড়ি থেকে প্রায় এক কি.মিটার দূরে তাদের কবাড়ির পার্শ্বে একটি পুকুর পাড়ে তার হাত পা বেঁধে লোহার রড়, লাঠি-শোটা এবং দেশীয় অস্ত্র দিয়ে বেদম পিঠিয়ে আমার ভাইকে নির্মমভাবে হত্যা করে। আমরা খবর পেয়ে সেখানে গিয়ে তার হাত-পা বাঁধা লাশ দেখতে পাই।’

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ইউসুফ মিয়া বলেন, ‘ঘটনায় নিহতের ভাই আবু সৈয়দ বাদি হয়ে ইউসুফ, তাঁর ৩ ছেলেসহ অজ্ঞাতনামা ৬-৭জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামীদরে গ্রেপ্তারে অভিযান চলছে।’

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post