আসামীদের হাতে এসআই লাঞ্ছিত!

আপডেট: ২৫ নভেম্বর ২০১৬ ১০:৫৫ পূর্বাহ্ন

police-2

ঝিনাইদহ করেসপন্ডেন্ট :: ওয়ারেন্টভুক্ত আসামী ধরতে গিয়ে আসামী পক্ষের লোকজনের হাতে শারিরিকভাবে লাঞ্ছিত হয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ তত্বিপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই গোবিন্দ আকর্ষন। গত বুধবার রাতে উপজেলার মালিয়াট ইউনিয়নের মালিয়াট গ্রামে এ ঘটনা ঘটে।

আহত আইসি গোবিন্দ আকর্ষনকে ওই রাতেই কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ক্যাম্পের এএসআই মিরাজ হোসেন বাদি হয়ে পুলিশের উপর হামলা, সরকারি কর্তব্যকাজে বাধা সৃষ্টি ও আসামী ছিনতাইয়ের অভিযোগে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০-১২ জনকে আসামী করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারী মালিহাট গ্রামের খোরশেদ মিনার ছেলে সুরোত আলী (৪৬) ও একই গ্রামের মৃত জয়নাল মন্ডলের ছেলে রবিউল মন্ডলকে গ্রেফতার করেছে।

কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post