লিফলেট বিলির সময় হিজবুত তাহরীর সদস্য আটক

আপডেট: ২৪ নভেম্বর ২০১৬ ৯:২১ অপরাহ্ন

hijbot

চট্টগ্রাম: চট্টগ্রাম কলেজের সম্মান শ্রেণির ছাত্র কাজী ফখরুদ্দিনকে (২৪)কে হিজবুত তাহরীরের লিফলেট বিলির সময় আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে বহদ্দারহাট হক মার্কেট থেকে তাকে আটক করা হয়। ফখরুদ্দিন চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপের কাজী সিরাজউদ্দিনের ছেলে। বর্তমানে ডিসি রোড এলাকার বাসিন্দা।

এ ব্যাপারে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবু মো.শাহজাহান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post