‘কাশেম মাষ্টার আওয়ামী রাজনীতির জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত’

আপডেট: ২৪ নভেম্বর ২০১৬ ৮:৪২ অপরাহ্ন

4565465

নির্দেশ বড়ুয়া, সীতাকুণ্ড করেসপন্ডেন্ট :: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সাবেক এমপি আলহাজ্ব আবুল কাশেমের মাষ্টারের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত।

আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় সীতাকুণ্ড পৌরসদর উত্তর বাজারে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রথম মৃত্যু বার্ষিকীতে শোক সভা ও স্মরণ সভার আয়োজন করা হয়।

উক্ত শোক সভায় জাহাঙ্গীর আলম ভূঁইয়ার পরিচালনায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো.ইছহাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রাষ্ট্রদুত নুরুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় এমপি আলহাজ্ব দিদারুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, পৌর মেয়র আলহাজ্ব বদিউল আলম, উত্তর জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নারী নেত্রী সুরাইয়া বাকের, কাউন্সিলর জুলফিকার আলী শামীম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলিম উল্ল্যাহ, চেয়ারম্যান রেহান উদ্দীন রেহান, জাহেদ হোসেন নিজামী বাবু, মোরশেদ উদ্দীন চৌধুরী, আলহাজ্ব নাজিম উদ্দীন, গোলাম রাব্বানি, জালাল আহম্মেদ, নুর মোহাম্মদ তারাকি, আব্দুস সালাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহেদ চৌধুরী ফারুক, ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন, ইব্রাহিম বাবুল, জামশেদ উদ্দীন, মো.জাবের প্রমূখ।

উক্ত সভায় প্রধান অতিথি উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম চৌধুরী তার বক্তব্যে বলেন, সীতাকুণ্ডে সাবেক এমপি আলহাজ্ব আবুল কাশেম আওয়ামী রাজনীতির জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post