এমদাদ খান :: জেলা শহরের কলেজ গেট এলাকায় গতকাল বুধবার রাত ৮ টার দিকে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী ও ক্রেতাকে আটক করেছে ডিবি পুলিশ।
তারা হলেন, রমজান আলী (৩২) ও ক্রেতা মোশারফ হোসেন (৩০) কে ইয়াবাসহ আটক করে ডিবি পুলিশ।
আটককৃত মোশারফ হোসেন জেলা শহরের মেহেদীবাগ এলাকার মৃত মক্তল হোসেনের ছেলে ও রমজান আলী ভাইবোনছড়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে।
ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) তীথংকর দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে খাগড়াছড়ি সরকারি কলেজের ২নং গেট এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট বেচাকেনার সময় ৫০ পিস ইয়াবাসহ দু’জনকে আটক করা হয়েছে।
প্রসঙ্গত, খাগড়াছড়ি সদর থানা থেকে ডিবি পুলিশে আসার পর উপপরিদর্শক (এসআই) তীথংকর দাশের নেতৃত্বে খাগড়াছড়ি শহরের মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
সিটিজিসান.কম/রবি
Print This Post

