সাবেক সাংসদ আ. কাসেম মাষ্টারের মৃত্যু বার্ষিকী পালিত

আপডেট: ২৪ নভেম্বর ২০১৬ ৬:৫১ অপরাহ্ন

abul-kasem-master-pic-02

সীতাকুণ্ড করেসপন্ডেন্ট :: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি সাবেক সাংসদ এবিএম আবুল কাসেম মাষ্টারের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে আজ বৃহস্পতিবার।

মৃত্যু বার্ষিকী উপলক্ষে সকালে নগরীর মোস্তফা হাকিম ভবনে অনুষ্ঠিত হয় খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা।

সীতাকুণ্ডের বর্তমান সাংসদ দিদারুল আলম এমপি’র উদ্যোগে অনুষ্ঠিত হয় এ দোয়া মাহফিল ও আলোচনা সভা।

আকবর শাহ থানা আওয়ামী লীগ সভাপতি সোলতান আহমদ চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মরহুম আবুল কাসেম মাষ্টারের জীবনির উপর আলোচনা করেন সীতাকুণ্ডের সাংসদ দিদারুল আলম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মো. মনজুর আলম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল বাকের ভুইয়া, চেয়াররম্যান রেহান উদ্দিন রেহান।

আরো উপস্থিত ছিলেন জাহিদ হোসেন নিজামী, নাজিম উদ্দীন, মোরশেদ চৌ., কাজী আলতাফ, মো.ইসহাক, লোকমান হোসেন, আবুল কালাম, নাজমুল বারী, আবদুস সালাম, জালাল, নজরুল, ফেরদৌস প্রমুখ।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post