মুখ খুললেন মালাইকা

আপডেট: ২৪ নভেম্বর ২০১৬ ১০:৩৬ পূর্বাহ্ন

malaika

অনলাইন ডেস্ক :: সম্প্রতি বলিউড অভিনেতা আরবাজ খানের সঙ্গে মালাইকা আরোরা দীর্ঘ ২০ বছরের বিবাহিত জীবনের ইতি টেনেছেন। তখনই গুঞ্জন উঠে অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার ঘনিষ্ঠতাই নাকি সম্পর্ক ভাঙার অন্যতম কারণ। তবে সেই জল্পনা উড়িয়ে দিলেন মালাইকা।

বলিউড অভিনেত্রীর দাবি, ‘‌অর্জুন আমার খুব ভাল বন্ধু। কিন্তু মানুষ যা ইচ্ছে তাই বলে বেড়ায়। দু’টি মানুষের মধ্যে শুধুমাত্র বন্ধুত্ব কি থাকতে নেই?‌’‌

উল্লেখ্য, আরবাজের বোন অর্পিতা খানের সঙ্গে এক সময় সম্পর্ক ছিল অর্জুনের। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পরই নাকি তার সঙ্গে মালাইকার ঘনিষ্ঠতা শুরু।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post