সাদমান সময়:: মায়নমার সরকার কর্তৃক রোহিঙ্গা মুসলিম নিধন এবং সারাদেশে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামের মিরসরাই উপজেলার সকল শ্রেণীর পেশার নাগরিক সমাজ মানববন্ধন করেছে।
আজ বুধবার বেলা ১টা দিকে মিরসরাই উপজেলা সদরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন অংশ গ্রহণ করেন মিরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, মিরসরাই লতিফীয়া কামিল মাদ্রাসা, মারুফ মডেল ইন্টারন্যাশনাল স্কুল, মিরসরাই ডিগ্রী কলেজ, নিজামপুর কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক সংগঠন।
সাংবাদিক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন মিরসরাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ নুরুল আফছার, মিরসরাই লতিফীয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. নুরুন নবী, মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি শারফুদ্দীন কাশ্মীর, চট্টগ্রাম পল্লি বিদ্যুৎ সমিতি-৩ এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. শাহ আলম, বাংলাদেশ মানবাধিকার কমিশন মিরসরাই উপজেলা শাখার অর্থ সম্পাদক মো. নিজাম উদ্দিন, মিরসরাই কলেজের বিএনসিসির ক্যাডেট আরাফাত রহমান প্রমুখ।
এইসময় আরো উপস্থিত ছিলেন মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, সহ-সভাপতি বিপুল দাশ, কমিশনার জহির উদ্দিন, সাংবাদিক রাজু কুমার দে, সুজন চন্দ্র মন্ডল, সাদমান সময়, মিরসরাই কলেজের ছাত্রলীগের প্রচার সম্পাদক সরোয়ার জামান সিপাত সহ আরো অনেকে।
এসময় বক্তরা বলেন, কোনো ধর্মে মানব হত্যার কথা বলেনি, বার্মাতে মুসলিমদের উপর বর্বর নির্যাতন কখনো গ্রহণযোগ্য নয় এবং সারাদেশে সংখ্যালঘুদের উপর হামলার তিব্র নিন্দা জানান।
সিটিজিসান.কম/রবি
Print This Post

