কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সম্পাদক নুরুর পিতা মারা গেছেন

আপডেট: ২৩ নভেম্বর ২০১৬ ১০:২১ পূর্বাহ্ন

suk
রাউজান করেসপন্ডেন্ট ::
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক নুরুল আলম নুরুর পিতা মো. ইসহাক (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…..রাযিয়ুন)।

চট্টগ্রামের রাউজান উপজেলার সামমহল্রা পাড়া এলাকায় গতকাল রাত ১২ টার দিকে তিনি মারা যান। আজ বুধবার জুহুরেরর নামাযের পর পরই পারিবারিক কবরস্থানে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্রে জানান।

এদিকে, আজ বুধবার সকালে একবিবৃতিতে চট্টগ্রাম মহানগর ছাত্রদল, চবি ছাত্রদল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতৃবৃন্দ পৃথকভাবে বিবৃতিতে বলেন, নুরুল আলম নুরু ভাইয়ের পিতার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমের রুহে মাগফিরাত কারণা করেন নেতৃবৃন্দ।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post