রাউজানে কোরআন হেফজের ছাত্র নিখোঁজ!

আপডেট: ২৩ নভেম্বর ২০১৬ ৯:৪১ পূর্বাহ্ন

মুবিনুল ইসলাম ফাহিম
মুবিনুল ইসলাম ফাহিম

এম বেলাল উদ্দিন, রাউজান করেসপন্ডেন্ট :: চট্টগ্রামের রাউজানের কিশোর কোরআনে হাফেজ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। গহিরা আলীয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র মুবিনুল ইসলাম ফাহিম (১৩) গত ৪ নভেম্বর বিকাল ৪টায় বাড়ী থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোজ হয়।

জানা যায়, ফাহিম নোয়াজিষপুর গ্রামের রহমত আলী সিকদার বাড়ীর মো.মুনছুর ও রুজি আক্তার এর বড় ছেলে। দুই সন্তাদের মধ্যে ফাহিম সবার বড়। হতদরিদ্র পরিবারের সন্তান ফাহিম। তার বাবা গ্রামে রিক্সা চালিয়ে কোনমতে সংসার চালায়। দুঃখ-সুখে দিনকাটতে হয় তাদের।

ফাহিমের পিতা মুনছুর জানান, শুক্রবার বাড়ীতে একটি জানাযার নামাজ শেষ করে বিকেলের দিকে ফাহিম মাদ্রাসার উদ্দেশে ঘর থেকে বের হয়। পরে মাদ্রাসায় খোঁজ নিয়ে জানাতে পারি ছেলে মাদ্রাসায় যায়নি। না যাওয়ার খবরে বাড়ীতে কান্নাকাটি শুরু হয়। এক পর্যায়ে স্থানীয় কয়েকজনসহ ফাহিমের খোঁজে বের হই।

স্থানীয় ছাত্রলীগ নেতা বিপুল সিকদার বলেন, হতদরিদ্র পরিবারের ছেলে ফাহিমের খোজ নিচ্ছে এলাকার সবাই। আমার দিনরাত চেষ্টা করে যাচ্ছি। এটি সাধারণ একটি ঘটনা। আমরা দ্রুত ফাহিমের খোঁজ পাব।

রাউজান থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর ফাহিমের বাবা একটি সাধারণ ডায়েরী করে। নম্বর-১০১৫০২ । যদি কোন ব্যক্তি খোঁজ ফেলে ০১৮৪৮-২৫০৫৭৩ যোগাযোগ করতে অনুরোধ করেছেন ফাহিমের বাবা।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post