ঘুষ নেয়ার সময় হাতেনাতে আটক

আপডেট: ২২ নভেম্বর ২০১৬ ১:৫৭ অপরাহ্ন

arrest

চট্টগ্রাম :: নগরীতে ঘুষ নেয়ার সময় মঙ্গলবার সকাল ১১টার দিকে সঞ্জীবকে নগরীর ষোলশহরে নিজ অফিস থেকে হাতেনাতে সঞ্জীব কুমার দে নামে ভূমি অফিসের এক কর্মচারীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সঞ্জীব আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত আছেন। তাদের অফিস নগরীর ষোলশহর এলাকায়।

দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ের এএসআই আনোয়ার মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অভিযানের শুরতেই ১০ হাজার টাকা ঘুষ নেয়ার সময় হাতেনাতে আটক করা হয় সঞ্জীবকে। ফ্ল্যাটের নামজারির জন্য এই ঘুষ নিচ্ছিলেন তিনি। সঞ্জীবের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এএসআই মাসুদ।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post