জাপানে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা

আপডেট: ২২ নভেম্বর ২০১৬ ১০:১০ পূর্বাহ্ন

earthquack

অনলাইন ডেস্ক ::
জাপানের ফুকুশিমা উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর পরই এ অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এই এলাকা থেকে মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নেয়া হচ্ছে বলে জানা গেছে। খবর বিবিসি অনলাইনের।

জাপানের মেট্রোলজিক্যাল এজেন্সির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৬টায় (২১ জিএমটি সোমবার) ভূমিকম্প আঘাত হানে। তবে তাৎক্ষণিক ভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সুনামি সতর্কতায় বলা হয়েছে, ভূমিকম্পের কারণে উপকূলীয় এলাকায় ১০ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে। ফুকুশিমা উপকূলে সৃষ্ট এ ভূমিকম্পের গভীরতা ছিল ভূমি থেকে ২৫ কিলোমিটার (১৫.৫মাইল) গভীরে।

এদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ প্রথমে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ৩ বললেও, পরে কমিয়ে ৬ দশমিক ৯ মাত্রা বলা হয়। যদিও জাপান কর্তৃপক্ষ বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল এর চেয়েও বেশি।

২০১১ সালে জাপানে ভয়াবহ সুনামি হয়। এতে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওই সময় ফুকুশিমায় একটি পারমাণবিক বিদ্যুৎ​ কেন্দ্র বিধ্বস্ত হয়। সে সময় সুনামিতে প্রায় ১৮ হাজার মানুষ মারা যায়।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post