সবচেয়ে দুর্গন্ধযুক্ত টয়লেট ভারতে

আপডেট: ২২ নভেম্বর ২০১৬ ৯:৪৮ পূর্বাহ্ন

toilet

অনলাইন ডেস্ক :: ভারতের কলকাতায় রয়েছে সবচেয়ে দুর্গন্ধযুক্ত সুলভ টয়লেট৷ হলিডে আইকিউ নামে এক গবেষণা প্রতিষ্ঠানের সমীক্ষায় এমন তথ্যই উঠে এসেছে৷ কলকাতার পরই রয়েছে দিল্লি, চেন্নাই ও মুম্বাই৷

দেশটির দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ ও পুনের দশ হাজার ভ্রমণকারীর মধ্যে সমীক্ষা চালিয়ে প্রকাশ করা হয়েছে এই রিপোর্ট৷ এতে দেখা গেছে, ৯৫ শতাংশ ভ্রমণকারী জানিয়েছেন তারা ভারতের সুলভ টয়লেটের পরিচ্ছন্নতায় সন্তুষ্ট নয়৷ এমনকি ৭০ শতাংশ ভ্রমণকারী স্বীকার করেছেন, শুধু টয়লেটের অসুবিধার জন্যই তারা নিজেদের ভ্রমণস্থান পরিবর্তন করে নেন৷

দুর্গন্ধ যুক্ত টয়লেট সমীক্ষা রিপোর্টে ৪৩ শতাংশ ভোট পেয়ে তালিকায় প্রথম হয়েছে কলকাতা৷ দ্বিতীয় স্থানে থাকা দিল্লি পেয়েছে ৩২ শতাংশ ভোট, ২৯ শতাংশ ভোট পেয়ে যৌথ বাবে তৃতীয় হয়েছে চেন্নাই ও মুম্বাই৷ এরপর রয়েছে হায়দরাবাদ(২০ শতাংশ) এবং পুনে ও বেঙ্গালুরু সবার নীচে যথাক্রমে ১৮ শতাংশ ও ১৪ শতাংশ৷

সমীক্ষায় উঠে এসেছে বেশির ভাগ ভ্রমণকারীই জানিয়েছেন বাস স্টপ, রেলওয়ে স্টেশন, ধর্মীয় স্থান ও সরকারি অফিসে আরও বেশি করে টয়লেট প্রয়োজন৷ অপরিচ্ছন্ন টয়লেটের তালিকায় রয়েছে ভারতেব় বেশকিছু ঐতিহাসিক ও দর্শনীয় স্থানও৷ যেমন- গোল্ডেন টেম্পেল, অমৃতসর, নন্দী হিলস, গোলকোন্ডা ফোর্ট, মায়সর প্যালেস, তাজমহল, অজন্তা ইলোরার গুহাচিত্র, কলকাতার প্রিন্সেপ ঘাট, কুতুব মিনার ও রেড ফোর্ট৷

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post