
অনলাইন ডেস্ক :: মিয়ানমারের সেনাবাহিনীর সাথে তাং ন্যাশনাল লিবারেশন আর্মি নামের একটি বিদ্রোহী গ্রুপের সঙ্গে দীর্ঘ বন্দুকযুদ্ধে অন্তত ৮ জন সেনা নিহত এবং আরো বেশকিছু সেনা আহত হয়েছেন।
চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানায়, এদের সঙ্গে কাচিন ইনডিপেন্ডেন্স আর্মি এবং মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স আর্মির সদস্যরাও ছিলেন। উত্তর সীমান্তবর্তী মুসে এবং কুটকাই শহরের কাছে পুলিশ ও সামরিক বাহিনীর ফাঁড়ির ওপর অতর্কিত আক্রমণ চালায় এ তিনটি জাতিগত বিদ্রোহী গ্রুপ।
তাদের সংখ্যা অন্তত ৬০০ হবে বলে সিনহুয়ার খবরে বলা হয়। এর ফলে স্থানীয় বেসামরিক লোকজন তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে।
বিবিসির বার্মিজ সার্ভিসের খবর অনুযায়ী, রোববার ভোরে ভারি অস্ত্রে সজ্জিত জাতিগত বিদ্রোহীরা একটি পুলিশ চেকপয়েন্ট আক্রমণ করলে ওই লড়াই শুরু হয়। তাদের নিক্ষিপ্ত বোমায় কয়েকটি সেতু ও কিছু দোকানপাট ধ্বংস হয়েছে।
সিটিজিসান.কম/রবি
Print This Post
