আ.লীগের মুখপাত্র হলেন চার নেতা

আপডেট: ২১ নভেম্বর ২০১৬ ৩:৪১ অপরাহ্ন

7-11

অনলাইন ডেস্ক :: আওয়ামী লীগের কথা গণমাধ্যমে দলের হয়ে বক্তব্য তুলে ধরতে চার নেতাকে দায়িত্ব দিয়েছে ইতিমধ্যই। এতদিন দলের পক্ষ কোনো বিষয়ে একেক দিন একেকজন বক্তব্য দিলেও মুখপাত্র হিসেবে এই প্রথম সুনির্দিষ্ট কাউকে দায়িত্ব দিলো দলটি।

দায়িত্ব পাওয়া চার নেতা হলেন যুগ্ম সাধারাণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, দিপু মনি, জাহাঙ্গীর কবির ননাক এবং প্রচার ও প্ররকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিষয়টা নিশ্চিত করে বলেছেন, ‘এটা টিম ওয়ার্ক। আমি একা পারবো না, তাই দায়িত্ব ভাগ করে দেয়া হয়েছে।’ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী মুখপাত্র হিসেবে কোন পদ-পদবি বা ঘোষণা না থাকলেও প্রথমবারের মতো এ পদে কাউকে দায়িত্ব দেয়া হয়।

ক্ষমতাসীন দলের আশা, সুনির্দিষ্ট কেউ দলের হয়ে বক্তব্য দিলে অনেক বিষয়েই বিতর্ক এড়ানো সম্ভব হবে। দলের সিদ্ধান্তের বিষয়ে জানবেন এবং গণমাধ্যম তাদের সঙ্গে যোগাযোগ করে বক্তব্য নেবে। সাধারণ সম্পাদকের পাশাপাশি চারজনের কাছ থেকে তথ্য পেলে গণমাধ্যম কর্মীদেরও সুবিধা হবে বলে মনে করছে আওয়ামী লীগ।

গত ২২ ও ২৩ অক্টোবরের জাতীয় সম্মেলনের পর আওয়ামী লীগকে নতুনভাবে গোছানোর ঘোষণা দিয়েছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ক্ষমতাসীন দলের দ্বিতীয় প্রধান পদের পাশাপাশি ওবায়দুল কাদেরকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দায়িত্বও পালন করতে হয়। দুটো দায়িত্ব একসঙ্গে পালন করতে হয় বলে গণমাধ্যম কর্মীরা সব সময় তার সঙ্গে যোগাযোগ করতে পারেন না।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post